বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা : সত্যি একদিন হারিয়ে যাবো —শাহিনুর রহমান

সাহিত্য ডেস্ক

সাহিত্য ডেস্ক

প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪ | ১৬ই নভেম্বর ২০২৪
কবিতা : সত্যি একদিন হারিয়ে যাবো  —শাহিনুর রহমান
প্রতীকী ছবি (সংগৃহীত)

সত্যি একদিন হারিয়ে যাবো 

   —শাহিনুর রহমান

সত্যি একদিন হারিয়ে যাবো,

কালো দীঘিতে হিজলের ছায়ায়।

ব্যস্ততম পট্টনের কোলাহলে,

হারিয়ে যাবে অপলক নিস্তব্ধতা।

হারিয়ে যাবে চোরাবালির ফাঁদে,

জীবন সময় আর স্মৃতির পাতা।

ফুলে ফুলে উড়া হাজারো কল্প,

হারিয়ে যাবে জনশূন্যে অরণ্যে।

তবুও একটু চাওয়া মনের কোণে,

জমিয়ে রেখেছি পরম যতনে।

কোনদিন যদি হঠাৎ দেখা মেলে,

সীমন্ত পথের শ্রান্ত তলে।

মাতিয়ে যাবো সেদিনও তোমায়,

রঙিন স্মৃতির পেখম মেলে।

আমি এমনই রব চিরদিন,

তোমার কল্পে যতোটা ছিলাম, ততোটাই আছি।

আরো পড়ুন : কবিতা : স্বপ্ন জাল - শামীম আহম্মেদ

এস/ আই.কে.জে/

শেয়ার করুন: