বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টার হস্তক্ষেপে গাজীপুরে বনভূমি দখলমুক্ত

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৬:৪৫ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪ | ১৯শে আগস্ট ২০২৪
উপদেষ্টার হস্তক্ষেপে গাজীপুরে বনভূমি দখলমুক্ত
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে গাজীপুরের চন্দ্রা বন বিটের বনভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এ বনভূমি অবৈধ দখলের বিষয়টি অবহিত হলে পরিবেশ উপদেষ্টা র‍্যাবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা প্রদান করেন। উপজেলা প্রশাসন, র‍্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় বন বিভাগ সোমবার ১৯শে আগস্ট সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। 

আরও পড়ুন: সরকার রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর : রেলপথ উপদেষ্টা

উল্লেখ্য, ১৪ই আগস্ট গাজীপুরের চন্দ্রা বিটের কালামপুর মৌজার গেজেটভুক্ত বনভূমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণ করার চেষ্টা করা হয়। বন বিভাগ নির্মাণাধীন বিশালাকার মার্কেট নির্মাণ কাজে বাধা দিলে জবরদখলকারীরা বনকর্মীদের আক্রমণ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সকলের সহযোগিতায় সমৃদ্ধ এ বনভূমি অবৈধ দখলমুক্ত করার পর গাছের চারা লাগিয়েছে বন বিভাগ।

এসি/কেবি

শেয়ার করুন: