বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘শিগগিরই চালের দাম কমে আসবে’

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৫ | ৭ই জানুয়ারী ২০২৫
‘শিগগিরই চালের দাম কমে আসবে’

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চালের বাজারে দাম কিছুটা বেড়েছে। তবে খুব শিগগির দাম কমে আসবে।

মঙ্গলবার (৭ই জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চালের মজুত ও আমদানি পরিস্থিতি সংক্রান্ত সভায় তিনি এ আশা প্রকাশ করেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ব্যবসা-বাণিজ্যকে সহজ করতে সরকার কাজ করছে। বাস্তবমুখী সব সহযোগিতা নিশ্চিত করা হবে।

ব্যবসায়ীদের কোনো সমস্যা থাকলে সরকার তা সমাধানের চেষ্টা করবে বলেও এ সময় বাণিজ্য উপদেষ্টা জানান।

তিনি বলেন, পাইকারি বাজার ও খুচরা বাজারে চালের দামের বড় ব্যবধান দেখা যাচ্ছে। এটার প্রকৃত কারণ জেনে আমরা সমাধান করতে চাই। বাজারের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে চাই।

ওআ/কেবি

শেয়ার করুন: